ফুলবাড়ী উপজেলাকে বাল‍্যবিবাহমুক্ত ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযাগিতা ও আলোচনা সভা

ফুলবাড়ী উপজেলাকে বাল‍্যবিবাহমুক্ত ঘোষণা

  • মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে ১ মার্চ মঙ্গলবার প্রাথমিক ভাবে বাল‍্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে । ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস‍্য পনির উদ্দিন আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
আরও বক্তব‍্য রাখেন প্লান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশের বিবিএফজি প্রজেক্টের প্রোগ্রাম ম‍্যানেজার নজরুল ইসলাম চৌধুরী, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্টের সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
আরডিআরএস বাংলাদেশের বিবিএফজি প্রজেক্টের সহযোগিতায় সভাটির আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম‍্যান ও সদস‍্য, ঈমাম, পুরোহিত, কাজী, বিবিএফজি প্রজেক্টের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সূধীজন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!