ওসমানীনগরে কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণ দিবস কর্মবিরতি পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণ দিবস কর্মবিরতি পালন

  • মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Manual7 Ad Code

ওসানীনগর (সিলেট)প্রতিনিধি ::

Manual6 Ad Code

কেন্দ্র ঘোষিত বিভাগীয়, জেলা, উপজেলায় কর্মরত ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তণ ও বেতন গ্রেড উন্নীতকেেণর দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) সিলেটের ওসমানীনগর শাখার নেতা কর্মিরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নবনির্মিত ওসমানীনগর উপজেলা কমপ্লেক্সে তারা কর্মবিরতি পালন করে। কর্মবিরতি পালন কালে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা সহকারী (ভূমি) অফিসের সকল প্রকার কর্মকান্ড থেকে বিরত থাকেন ওসমানীনগরে কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা। এ সময় দুই দপ্তরের আসা জনসাধারণকে কোনো সেবা প্রদান করেননি অফিদ্বয়ের কর্মচারীরা। সকাল থেকে বিকেল পর্যন্ত কার্যত দুই দপ্তরই ছিল অচল। কর্ম বিতরতিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক মোশফিকুর রহমান জুলফিকার, সাট মূদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ কবির খান, মোঃ রোম্মান ভূইয়া, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম নাজির সুপ্রজিত কুমার দাশ ও অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক অরুণ জ্যোতি পুরকায়স্থ।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক মোশফিকুর রহমান জুলফিকার বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি চলবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!