কুলাউড়ায় চাকুরী জাতীয়করণ ও শতভাগ উৎসবভাতা প্রদানের দাবীতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় চাকুরী জাতীয়করণ ও শতভাগ উৎসবভাতা প্রদানের দাবীতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

  • বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

Manual1 Ad Code

এইবেলা,  কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি বৃহস্পতিবার ০৩ মার্চ চাকুরী জাতীয়করণ ও শতভাগ উৎসবভাতা প্রদানের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে উপজেলার ৩৫টি প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল আহমদ, হাজিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান শেফুল ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ।

Manual5 Ad Code

বক্তারা মুজিব বর্ষে দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখার আহ্বান জানান। জাতির জনত শেখ মুজিবুর রহমান এদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক ঘোষণায় সরকারি করে শিক্ষার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তেমনি তারই সুযোগ্য কন্যা আরেকটি ইতিহাস রচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!