কুলাউড়ায় পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • সোমবার, ১৪ মার্চ, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual1 Ad Code

চলতি পিকআপভ্যানে দৌঁড়ে ওঠতে গিয়ে হাত ফসকে গাড়ির নিচে চাপা পড়ে আহাদুর রহমান আহাদ (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর এলাকার দত্তরমুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহাদ ওই এলাকার বাসিন্দা ইছবর আলীর ছোট ছেলে।

Manual2 Ad Code

আহাদের বড় ভাই ফাহিম আহমদ জানান, আহাদ স্থানীয় আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সোমবার সকালে বাড়ির পাশে শিশু আহাদ একটি চলতি পিকআপভ্যানের পেছনে ওঠতে যায়। এ সময় পিকআপভ্যান চালক গাড়িটি ঘুরানোর জন্য পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে হাত ফসকে আহাদ গাড়ির নিচে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া শিশুর অভিভাবকদের কোন অভিযোগ নেই। যথাযথ প্রক্রিয়ায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!