সুনামগঞ্জে স্ত্রীকে নির্যাতন করে ৪ সন্তানসহ তাড়িয়ে দিলেন পুলিশ সদস্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সুনামগঞ্জে স্ত্রীকে নির্যাতন করে ৪ সন্তানসহ তাড়িয়ে দিলেন পুলিশ সদস্য

  • শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি ::

Manual1 Ad Code

স্ত্রীকে শারীরিক নির্যাতনের পর চার সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী পুলিশের এক এটিএসআই’র বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটের ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে সন্তানদের নিয়ে ভুক্তোভোগী নারী উপজেলার টেকেরঘাটে তার খালার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

অভিযুক্ত পুলিশের এটিএসআইর নাম শফিকুল ইসলাম। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত কালু ফকিকের ছেলে। বর্তমানে সিলেট জেলা পুলিশ লাইনসে এটিএসআই হিসাবে কর্মরত রয়েছেন শফিকুল।

Manual7 Ad Code

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ঘটে যাওয়া এমন বর্বর ঘটনা জানাজানির পর এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

Manual2 Ad Code

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এটিএসআই শফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে একটু মারধর করেছেন।

বাড়ি থেকে তাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ লাখ টাকা নিয়ে স্ত্রী বাড়ি থেকে চলে গেছেন। তবে এর স্বপক্ষে তিনি কোনো প্রমাণাদি উপস্থাপন করতে পারেননি।

ভুক্তোভোগীর ভাই তারেক আজিজ বলেন, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আমার বোনের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে কনস্টেবল শফিকুল। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে সিলেট পুলিশ লাইসন থেকে ছুটি নিয়ে বাড়ি আসার পর আমার বোনকে মাটিতে ফেলে বেধড়ক পেটায় শফিকুল। আমার বোন নিয়াতন সইতে না পেরে অজ্ঞান হয়ে গেলে লাঠি দিয়ে দু’পায়ের তলায় ফের পিটিয়ে জখম করে। তাকে পিটিয়ে চোখ ও শরীর রক্তাক্ত করে শফিকুল। এরপর আইনি জঠিলতা এড়াতে গোপনে আমার বোনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।

Manual5 Ad Code

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে তাহিরপুরের ছড়ারপাড় গ্রামের বাড়ি থেকে আমার বোনকে চার সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেন ভগ্নিপতি এটিএসআই শফিকুল।স্বজনদের সঙ্গে যেন যোগাযোগ না করতে পারে, সেজন্য তার মোবাইল ফোনটিও কেড়ে নেন শফিকুল ও তার মা। অতীতে এসব নির্যাতনের বিষয়ে সোচ্চার হলে মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দিয়েছেন শফিকুল ইসলাম।বোনকে তালাকের হুমকি দিয়ে বেড়ান শফিকুল।

অভিযোগ রয়েছে, এটিএসআই শফিকুল জুয়া ও পরকীয়ায় আসক্ত । যে কারণে গত কয়েক বছরে সিলেট মহানগরীতে কমপক্ষে ২০বার ভাড়া বাসা বদলাতে হয়েছে তার।

জানা গেছে, এটিএসআই শফিকুলের এক সহোদর ভাই একটি হত্যা মামলায় সাজাভোগ করেছেন। অপর সহোদর ছোট ভাই আশিক এক মোটরসাইকেল চালককে হত্যার মামলায় জেল হাজতে রয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!