হাকালুকি তীরে বোরো ধানের জমি ফেটে চৌচির বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

হাকালুকি তীরে বোরো ধানের জমি ফেটে চৌচির বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা

  • রবিবার, ২০ মার্চ, ২০২২

Manual4 Ad Code

আব্দুল আহাদ ::

Manual5 Ad Code

এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর তীরবর্তী বিভিন্ন এলাকায় পানি সংকটে বোরো ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে সময়মতো বৃষ্টি না হওয়ায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির জন্য ১৯ মার্চ শনিবার বিকালে হাওর তীরবর্তী এলাকায় মিলাদ ও দোয়ার আয়োজন করে স্থানীয়রা।

Manual1 Ad Code

হাকালুকি হাওর তীরবর্তী জকিরবিল, ধলিয়া, বাওনকান্দি এলাকার কৃষকরা জানান, বোরো চারা রোপনের কয়েকদিন পর থেকেই বৃষ্টির দেখা নেই। খাল-বিলে যা পানি ছিলো তা দিয়ে কোন রকমে ধানগাছগুলিকে বাচিয়ে রাখা হয়েছে। এখন ধানি জমির সাথে খাল-বিলগুলোও শুকিয়ে চৌচির। কি করবো বুঝতে পারছিনা। অনেক আশা করে বোরো ধান রোপণ করছিলাম, এখন পানির অভাবে সব নষ্ট। ঋণ করে টাকা খরচ করেছি।
পানি সংকটের ফলে ভাটেরা, বরমচাল, ভুকশিমইল, জয়চন্ডী, কাদিপুর, জায়ফরনগর ইউনিয়নের শত শত কৃষক জমিতে বোরো আবাদ অনিশ্চিত হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এসব এলাকার অধিকাংশ বোরো ধানের জমি পানির অভােেবা ফেটে রোপণকৃত চারা নষ্ট হচ্ছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা।

এদিকে শনিবার বিকালে হাওর তীরবর্তী এলাকার লোকজনের উদ্যোগে হাওরে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে শতাধিক স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। প্রাকৃতিক এ দূর্যোগ থেকে রেহাই পেতে এবং রহমতময় বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Manual3 Ad Code

স্থানীয় কৃষকেরা জানান, পানির পর্যাপ্ততা থাকলে হাওর অঞ্চলের বিভিন্ন এলাকায় হাজার একর জমিতে আউশ, আমন ও বোরো চাষ করা যেত। সেচ সংকটে ভরা মৌসুমেও চাষাবাদ করতে না পারায় হতাশা প্রকাশ করেন এসব এলাকার কৃষকরা। তাঁদের মতে, হাওর এলাকায় গভীর নলকুপ স্থাপন হলে এ সমস্যা থাকতো না।

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুল মোমিন জানান, ২০২১-২২ অর্থবছরে বোরো ধানের লক্ষ্যমাত্রা ৮হাজার ২০০ হেক্টর নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে হাইব্রিড ১ হাজার হেক্টর, উফশী ৭হাজার ১৮০ হেক্টর এবং স্থানীয় জাত ২০ হেক্টর। যা গত বছরের আবাদ থেকে ২৮৮ হেক্টর বেশি। দীর্ঘদিন থেকে বৃষ্টিপাত না হওয়ায় খাল-বিলের পানি শুকিয়ে সেচ এ সংকট দেখা দিয়েছে। যারফলে নির্ধারিত লক্ষমাত্রায় ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২-৪ দিনের মধ্যে বৃষ্টিপাত হলে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!