কুলাউড়ার জয়চন্ডীতে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

কুলাউড়ার জয়চন্ডীতে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত

  • বুধবার, ২৩ মার্চ, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্রিকেট পার্ক মিটুপুরে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে ক্রিকেট বলে আয়োজিত একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট জয়চন্ডী প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট জেপিএল ২০২২ সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ২৩মার্চ অনুষ্টিত হয়৷ ফাইনাল খেলায় ইলেভেন ব্রাদার্স মিরাবাজার ১৬ রানে বয়েজ ক্লাব মিটুপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে৷

Manual7 Ad Code

খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আশরাফুর রহমান শাওনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ কাওছার হোসেইন বাবলুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমেদ সলমান৷

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক রবি মল্লিক, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক ইবাদুল আলম সুলাভ, ৪নং জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমেদ, কোয়াব কুলাউড়ার সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু, শিক্ষানুরাগী নজিব আলী, সমাজসেবক মাছুম আহমেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মুমিন, ছাত্রনেতা রাসেল আহমেদ প্রমুখ৷

উল্লেখ্য টুর্নামেন্টে মোট ১২ টি চারটি গ্রুপে অংশগ্রহণ করে৷ এবং টুর্নামেন্টের নিয়মানুযায়ী ইউনিয়নের আওতাভুক্ত রেজিষ্ট্রেশন ভূক্ত খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন৷ ফাইনাল খেলায় বয়েজ ক্লাব মিটুপুর এর পক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং ইলিভেন ব্রাদার্স মিরাবাজারের পক্ষে কুলাউড়া অন্যতম সেরা তারকা অলরাউন্ডার সৈয়দ মোকাম্মেল আলী সাহেদ অতিথি খেলোয়াড় কোটায় অংশগ্রহণ করেন৷

Manual7 Ad Code

টুর্নামেন্টে পৃষ্টপোষকতা করেন জেএ ফেমেলি ফাউন্ডেশন ইউএসএ ও আম্পায়ার জার্সি স্পন্সর করেছেন ইউকে প্রবাসী হাবিবুর রহমান এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজমানি ১৫ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ প্রাইজমানি ১০ হাজার টাকা ও ট্রফি দিয়েছেন ইউএসএ প্রবাসী জুবেল আহমেদ৷#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!