কুলাউড়া দুর্গাপুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন : উদ্বোধন করেন প্রটোকল অফিসার রাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়া দুর্গাপুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন : উদ্বোধন করেন প্রটোকল অফিসার রাজু

  • বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দুর্গাপুর জামে মসজিদের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে মিলাদ ও দোয়া শেষে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু।

Manual4 Ad Code

মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু মোহাম্মদ এর সঞ্চালনায় উদ্বোধনপূর্বক এক আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ খান। এসময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদকসহ পঞ্চায়েতের মুরব্বিয়ান ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

মসজিদের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন উপলক্ষে মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার হযরত মওলানা নজরুল ইসলাম মিঠুপুরী হুজুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews