কমলগঞ্জে প্রেমিক-প্রেমিকা যুগলের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে প্রেমিক-প্রেমিকা যুগলের আত্মহত্যা

  • শনিবার, ২ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানের লছমী লাইনের হারো সাওতালের ছেলে চা শ্রমিক বিপুল সাওতাল (২২) এর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে উঠে একই বাগানের নতুন লাইনের কৃষ্ণ মাদ্রাজীর মেয়ে গীতা মাদ্রাজীর (১৬)। একপর্যায়ে গীতা মাদ্রাজী অন্তস্বত্তা হয়ে পড়লে প্রায় এক মাস পূর্বে গীতাকে নিজ বাড়িতে নিয়ে আসে বিপুল সাওতাল। বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে পারেনি। এ নিয়ে প্রায়শই পরিবারের সাথে ঝগড়া হতো বিপুলের। আর এতেই অভিমান করে শনিবার সকালে প্রেমিক যুগল একসাথে মিলিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহন করে। তারপরে সবার অজান্তে দুজনেই বিষপান করে এই প্রেমিক-প্রেমিকা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

নিহতের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বছরখানেক আগে থেকে দলই চা বাগানের লছমী লাইনে বিপুল সাওতাল একই বাগানের নতুন লাইনের গীতা মাদ্রাজীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে গীতা অন্তস্বত্তা হয়ে পড়লে গীতা প্রেমিক বিপুলকে ঘরে তোলার চাপ দেয়। প্রায় এক মাস পূর্বে গীতাকে নিজ ঘরে তুলে বিপুল। কিন্তু তাদের এই বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে অসম্মতি জানালে ক্ষোভ ও অভিমান করে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সবার অজান্তে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তারা। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে শনিবার দুপুরে গীতা মাদ্রাাজী মারা যায়। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিপুল সাওতাল এর মৃত্যু হয়। দলই চা বাগান পঞ্চায়েত সম্পাদক সেতু রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কি কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিল তা বলতে পারব না।

Manual3 Ad Code

মাধবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শিবনারায়ণ শীল জানান, মেয়েটি অন্তস্বত্তা ছিল। প্রায় এক মাস ধরে মেয়েটি ছেলের বাড়িতেই অবস্থান করছে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইশতিয়াক আহমদ জানান, মৌলভীবাজার সদর হাসপাতালেই দুজনের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হবে। প্রেমিক ও প্রেমিকার লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!