কুলাউড়ার জয়চন্ডীতে আখড়া ও মালিকানাধীন বাগানের গাছ চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার জয়চন্ডীতে আখড়া ও মালিকানাধীন বাগানের গাছ চুরি

  • শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাঁচপীর জালাই এলাকায় শ্রী শ্রী গোপাল ঝিউ আখড়া বাগানের কয়েকটি গাছ রাতের আধারে কেটে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। এছাড়াও আখড়ার পার্শবর্তী ওই এলাকার বাসিন্দা নুরুল হক দুদু মিয়ার বাগানের বেশ কয়েকটি গাছ কেটে নিয়েছে ওই রাতে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে এ ঘটনাটি ঘটে। ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় লোকজন।

শুক্রবার বিকালে ওই এলাকায় গেলে আখড়ার দায়িত্বশীল সত্যবান উরাং, পলিট ভর, লালু কুর্মি, মনোরঞ্জন উরাং, শ্যামল উরাং এবং বাগান মালিক নুরুল হক দুদু জানান, দীর্ঘদিন থেকে একদল গাছ চুর সংঘবদ্ধ হয়ে শ্রী শ্রী গোপাল ঝিউ আখড়াসহ বিভিন্ন মালিকানাধীন বাগানের বনাক, কড়ই, অডিট জাতীয় গাছ রাতের আধারে কেটে নিয়ে যাচ্ছে। এছাড়াও সরকারী মহালের গাছও চুরি হয়। কিন্তু বন বিভাগের উদাসীনতায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে গাছ চোরেরা। প্রতিদিন রাত হলেই গাড়ির শব্দ শোনা যায়। রাতের আধারে গাছ পাচারকারীরা ট্রাক বোঝাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন ভয়ে কোন বাধা দেননা। বন বিভাগের লোকজনকে একাধিকবার জানানোর পরও তারা কোন উদ্যোগ গ্রহণ করেনি। যারফলে আরও বেপরোয়া হয়ে উঠেছে চোরচক্র।

এব্যাপারে স্থানীয় ওয়ার্ড সদস্য মোঃ মনু মিয়া বলেন, আখড়ার দায়িত্বশীলরা আমাকে বিষয়টি জানিয়েছেন, আমিও সরেজমিনে গিয়ে দেখেছি। সংঘবদ্ধ এসব গাছ চোরদের ধরতে আমারা বিকল্প ব্যবস্থায় যাচ্ছি। খুব শীগরীরই তাদেরকে আটক করা হবে। তবে, বন বিভাগের গাফলতির কথা তিনিও স্বীকার করেছেন।

Manual2 Ad Code

এব্যাপারে জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, বিষয়টি আমি জেনেছি, গাছ চোরদের শনাক্ত করতে ইতোমধ্যে আমার বিস্থস্ত সোর্স টিমকে কাজে লাগিয়েছি। দু’একদিনের মধ্যে বন বিভাগ এবং আমার পরিষদের সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে বষিয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!