সুনামগঞ্জে ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শণ করলেন কৃষিমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শণ করলেন কৃষিমন্ত্রী

  • শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি ::

Manual2 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শণ করেন, কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে বাঁধ পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী বলেন, আগামী বোরো পর্যন্ত ফসলহারা কৃষকদের সার-বীজ দিয়ে পুনর্বাসন করবে সরকার। কৃষকরা যেন ক্ষুধায় কষ্ট না করেন, এ জন্য ভিজিএফ সহায়তা করা হবে।

মন্ত্রী বলেন, দেশে আজ খাদ্যঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই। সুতরাং হাওরের কৃষকরা না খেয়ে থাকবেন না। হাওরের কৃষক আজ প্রকৃতির কাছে অসহায়। তবে ফসলহারা কৃষকের পাশে সরকার সব সময় থাকবে।

Manual2 Ad Code

মন্ত্রী আরও বলেন, বোরো ফসল ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। প্রতিবছরই কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়। কতগুলো কারণ আমরা চিহ্নিত করেছি। যে ধানের জাত চাষ করা হয়, সেগুলো পাকতে সময় লাগে। ফসল রক্ষার বাঁধের কাজ আশানুরূপ হয় না। তাই বাঁধের কাজের আরও উন্নতি করতে হবে।

ভবিষ্যতে যাতে বাঁধগুলো রক্ষা করা যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য কৃষি মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ রকম হলে বাঁধ সুরক্ষিত ও ক্ষতির পরিমাণ কমে আসবে। এলাকার দীর্ঘদিনের দাবি নদী খনন করার। শুধু বাঁধ দিয়ে ফসল রক্ষা হবে না। এ জন্য নদীর পানির ধারণক্ষমতা বাড়াতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!