ফুলবাড়ীতে বিনামূল‍্যে ধান বীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনু নদীতে গোসলে নেমে নিখোঁজ : দুই ঘণ্টা পর কমলগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন – কলিম উদ্দিন আহমেদ মিলন আত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য উদঘাটন দীর্ঘ ১৯ মাস পর দেহাবশেষ উদ্ধার  ধর্মের নাম ব্যবহার করে মানুষের বিশ্বাসকে পুঁজি করে বেহেশতের টিকিটের লোভ দেখানো হচ্ছে”- এম নাসের রহমান  মৌলভীবাজার -২ (কুলাউড়া) কেন্দ্রিয় আমীরে জামায়াত শফিকুর রহমানকে উপহার দিতে চায় কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে বাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার : বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে বিজিবির বিশেষ অভিযান : বড়লেখা সীমান্তে ভারতীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার মৌলভীবাজার-১ আসন- গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলামের মতবিনিময় সুনামগঞ্জ–৫ আসন : ১০ দলীয় প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে বিনামূল‍্যে ধান বীজ ও সার বিতরণ

  • সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি: : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৮ এপ্রিল সোমবার দুপুর দেড়টায় কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২১-২২ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আউশ আবাদ বৃদ্ধির লক্ষ‍্যে খরিপ-১ মৌসুমের জন‍্য এ বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ী। উপজেলা কৃষি অফিস চত্ত্বরে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস ও উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ উপজেলার ৯শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে একবিঘা করে জমিতে চাষাবাদের জন‍্য ৫ কেজি আউশ ধানবীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
বিতরণকালে কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, এ বছর চৈত্রের অতিবৃষ্টির কারণে এ উপজেলার কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে এখানকার কৃষকদের বেশি করে আউশ ধান আবাদের পরামর্শ দেন তিনি। #

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!