বড়লেখায় নাট্যযোদ্ধা সিলেটের ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় নাট্যযোদ্ধা সিলেটের ইফতার মাহফিল

  • শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘নাট্যযোদ্ধা সিলেটের’ আয়োজনে বৃহস্পতিবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নাট্যযোদ্ধা সিলেটের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সভাপতি মো. খলিলুর রহমান, বড়লেখা সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, রূপায়ন নাট্যদলের সভাপতি ডা. আ.হ.ম জুনায়েদ সিদ্দিকী, সহ-সভাপতি সুপ্রিয় দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম ইমন, বড়লেখা সহ-সভাপতি কবি বিদ্যুত রঞ্জন দেব নাথ, বাউল শিল্পী আয়াজ বাঙ্গালী, পাতাকুড়ি শিশু কিশোর থিয়েটারের সভাপতি তাজুল ইসলাম, তারুণ্য নাট্য গোষ্ঠীর সহ-সভাপতি হানিফ পারভেজ, নির্যাস সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক ইসলাম জাভেদ, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, নাট্যযোদ্ধা সিলেটের সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা শাখার মহিলা বিষয়ক সম্পাদক শেফালী রানী পাল, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!