বড়লেখায় বহু প্রতিক্ষিত স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় বহু প্রতিক্ষিত স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

  • শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual4 Ad Code

বড়লেখায় অবশেষে বহু প্রতিক্ষিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় দেড় লাখ ভোটার। শনিবার সদর ইউনিয়নের অজমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, ২০২০ সালে মার্চে এ উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি ও পরবর্তীতে স্থানীয় নির্বাচনের কারণে জাতীয় স্মার্ট পরিচয়পত্র বিতরণ বিলিম্বত হয়। ২৩ এপ্রিল শনিবার অজমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের বাসিন্দাদের জাতীয় স্মার্ট পরিচয়পত্র প্রদানের মাধ্যমে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ জুনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভোটার হওয়া ব্যক্তিগণের মধ্যে জাতীয় স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম সমাপ্ত হবে। তবে এ কর্মসূচিতে বাদ পড়াদের জন্য সপ্তাহে একদিন উপজেলা নির্বাচন অফিসে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

Manual5 Ad Code

এদিকে প্রায় ২ বছর অপেক্ষার পর স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস বিরাজ করতে দেখা গেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!