কুলাউড়ার রবিরবাজারে ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার রবিরবাজারে ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  কুলাউড়া উপজেলার রবিরবাজারে পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইফতার মহফিল উপলক্ষ্যে আলোচনা সভা ও পথচারিদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩এপ্রিল বিকেলে ইফতার পূর্বক আলোচনা সভা ও ইফতার বিতরণী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।

পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সায়মন জুবায়ের চৌধুরীর সভাপতিত্বে ও শেখ সাজন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য নবাব আলী সাজ্জাদ খাঁন, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবের আহমদ জুয়েল , সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি প্রমুখ।

Manual1 Ad Code

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!