বড়লেখায় খাসি পুঞ্জিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় খাসি পুঞ্জিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

  • শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় ক্যারিয়ার এবং ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক সেমিনার শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের ৭ নম্বর খাসি পুঞ্জিতে অনুষ্ঠিত হয়। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পরিচালনায় আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ”র সার্বিক সহযোগিতায় এই সেমিনার হয়েছে।

Manual4 Ad Code

প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াং। সেমিনারে প্রকল্পের উপকারভোগী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়ুয়া ৫০ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Manual1 Ad Code

অনুষ্ঠিত সেমিনারে ক্যারিয়ার এবং ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ে আলোচনা করেন, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট সুবিমল লিন্ডকিরি।

Manual6 Ad Code

এসময় প্রকল্পের হিসাব রক্ষক ডিকো সুরং, সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, রজেন পঃলং, মা ও শিশু পরিচর্যাকারী (ইমপ্লিমেন্টর) আইটিমন পঃস্না, প্রিয়াঙ্কা এলগিরি, শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুম, রাজু খংলা, শান্তি পঃস্না সহ প্রকল্পের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!