বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের চাল পেল ৮ হাজার ৮৯৬ দরিদ্র পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের চাল পেল ৮ হাজার ৮৯৬ দরিদ্র পরিবার

  • শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ৮ হাজার ৮৯৬ ব্যক্তি এবং পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এই চাল বরাদ্দ হয়। গত বুধবার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার শেষ দিনে বড়লেখা পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।

Manual4 Ad Code

চাল বিতরণের সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘প্রতিটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে। যাতে সঠিক মাপে গরিব, অসহায় ও দুস্থরা চাল পায় তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিত করতে সরেজমিনে প্রতিটি ইউনিয়নে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছি।’

Manual3 Ad Code

উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে সারাদেশে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। এরই ধারবাহিকতায় বড়লেখায় ৮ হাজার ৮৯৬ জনকে চাল দেয়া হয়েছে। সকল ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এ কার্যক্রমকে কঠোরভাবে মনিটরিং করা হয়েছে।’

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!