বড়লেখায় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

  • বুধবার, ৪ মে, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার দাসেরবাজার হাইস্কুল ও হাকালুকি হাইস্কুলের এসএসসি-২০১০ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বন্ধুমহল প্রীতি ফুটবল ম্যাচ মঙ্গলবার বিকেলে উপজেলার বাংলাবাজার মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেননি। ফলে ড্রতে খেলা সমাপ্ত করতে হয়েছে। অবশ্য ম্যাচটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দাসেরবাজার হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন।

Manual6 Ad Code

কবি ও শিক্ষক মৃণাল কান্তি দাস ও অজিত দাসের যৌথ সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে ছিলেন তালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, মাছরাঙা প্রকাশনীর স্বত্বাধিকারী আবুল কাসেম, অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীপক রঞ্জন দাস, শিক্ষক বিধান দাস, শিক্ষক শশাংক দাস, শিক্ষক সুমন দাস, শিক্ষক নিকুঞ্জ দাস, শিক্ষক দীপংকর দাস, রন্টু দাস, জামিদুল ইসলাম নাহিদ, শাবিপ্রবির ল্যাব টেকনেশিয়ান পিংকু দাস, শিক্ষক প্রবণ কুমার জুয়েল, উপসহকারি কৃষি কর্মকর্তা সুবিনয় দাস ও পরিবেশকর্মী জামিদুল ইসলাম নাহিদ প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!