কুলাউড়ায় প্রেমিকের সাথে দেখা করতে এসে… – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় প্রেমিকের সাথে দেখা করতে এসে…

  • শনিবার, ৭ মে, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মোবাইল ফোনে প্রেম। প্রেমিকের পাঠানো সিএনজি অটোরিক্সা রিক্সায় চড়ে দেখা করতে আসেন কিশোরী প্রেমিকা। সেখানেই ঘটে দূর্ঘটনা। বৈদ্যুতিক তারে ঝলসে গেছে শরীর। কুলাউড়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কিশোরী। ০৭ মে শনিবার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, জুড়ী উপজেলার রানীমোড়া নামক গ্রামের বাসিন্দা জামাল মিয়ার মেয়ে সিপা বেগম (১৬) এর সাথে মোবাইল ফোনে প্রেম হয় কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা জীবন নামক ছেলের সাথে। বাস্তবে এই নামে কোন ছেলের সন্ধান মেলেনি। সেই সুবাদে প্রেমিক দেখা করতে একটি সিএনজি অটোরিক্সা পাঠান প্রেমিকাকে আনতে। প্রেমিকের পাঠানো সিএনজি অটোরিক্সায় চড়ে একই গ্রামের তানজিনা নামক খালাতো বোনকে নিয়ে প্রেমিকের সাথে দেখা করতে আসেন সিপা বেগম। দেখা ও কথার একপর্যায়ে ঝগড়া বাঁধে উভয়ের মধ্যে। এক পর্যায়ে জয়চন্ডী ইউনিয়নর ভুমি অফিসের পেছন দিয়ে প্রবাহিত পল্লীবিদুতের ১১কেভি লাইনের উপর পড়েন সিপা বেগম। এতে বিকট শব্দে বিদ্যুৎলাইনে শব্দ হয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

এই ঘটনা দেখে স্থানীয় শিশুদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে সিপা বেগমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। সিপা বেগমের গলা থেকে কোমর পর্যন্ত বিদ্যুতের আগুণে ঝলসে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ আহত সিপা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে সিলেট ওসমানী হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেছেন।

Manual8 Ad Code

তবে সিপা বেগমকে আনতে যাওয়া সিএনজি অটোরিক্সা ও তার খালাতো বোন তানজিনাসহ প্রেমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনার মূল রহস্য জানা সম্ভব হয়নি।

Manual3 Ad Code

এদিকে কুলাউড়া থানার এসআই মহসিন খবর পেয়ে কুলাউড়া হাসপাতালে যান। তিনি জানান, সিপার দেয়া মোবাইল নাম্বার অনুসারে তার মা ও মামাকে খবর জানানো হলেও বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা অতিবাহিত হলেও পরিবারের কেউ আসেনি। আগত সিপা বেগমও অসলগ্ন কথাবার্তা বলছে। পরিবারের লোকজন এলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!