দ্বিবার্ষিক সম্মেলন-বড়লেখা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সিরাজ উদ্দিন, সম্পাদক শুভাশিষ দে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দ্বিবার্ষিক সম্মেলন-বড়লেখা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সিরাজ উদ্দিন, সম্পাদক শুভাশিষ দে

  • সোমবার, ৯ মে, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি বড়লেখা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ।

উদীচী শিল্পীগোষ্ঠি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভাশিষ দে শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, সহ সভাপতি বিকুল চক্রবর্ত্তী।

Manual3 Ad Code

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিনকে সভাপতি ও শুভাশিষ দে শুভ্রকে সাধারণ সম্পাদক ও দীপু দাসকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর কমিটি গঠন করা হয়।

Manual2 Ad Code

নবগঠিত কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি দীপক রঞ্জন দাস, বিমল বর্ধন, আয়াজ বাঙালি, বদরুল ইসলাম মনু, সুমিতা চক্রবর্ত্তী, সহ-সাধারণ সম্পাদক সঞ্জু দাস, হানিফ পারভেজ, কোষাধ্যক্ষ মিহির দত্ত, নাট্য সম্পাদক সালমান কবির, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেন শান্ত, আবৃত্তি ও সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া আক্তার লিলি। সদস্যরা হলেন-সুবোধ দাস, আসাদুজ্জামান আসাদ, মমতা মন্নান, অসিম চন্দ্র কর, নাজমুল হোসাইন ও তপন দাস। এছাড়া আব্দুল আহাদ, কমরেড ধনঞ্জয় দে ও গীতেশ দাস বিষুকে উদীচীর উপদেষ্টা মনোনিত করা হয়েছে।

এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!