বড়লেখায় কিশোর লেখক শাকির রচিত ‘ফুলকুঁড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

বড়লেখায় কিশোর লেখক শাকির রচিত ‘ফুলকুঁড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • সোমবার, ৯ মে, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা :

বড়লেখায় কিশোর লেখক সাজিদুর রহমান শাকির রচিত ‘ফুলকুঁড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত মোড়ক উন্মোচনের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা শায়খ জিয়া উদ্দীন দা.বা.।

Manual6 Ad Code

মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে হাফিজ ইয়াহইয়া ও হাফিজ হাসান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘ফুলকুঁড়ি’ গ্রন্থের প্রণেতা কিশোর লেখক সাজিদুর রহমান শাকিরের পিতা মুফতি খয়রুল ইসলাম।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা শায়খ জিয়া উদ্দিন বলেন, যথাযথ পরিচর্যা না করার কারণে সমাজে অনেক প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়। আজকের এই অনুষ্ঠান এবং আমাদের উপস্থিতির মুল উদ্দেশ্য শুধু প্রতিভার মূল্যায়ন এবং প্রতিভাধর ব্যক্তিকে উৎসাহিত করা। আমাদের সকলকেই শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তবেই সমাজ থেকে নানা অনাচার পাপাচার দূর হবে।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, অধ্যাপক আব্দুস শহীদ খান, মাওলানা রমিজ উদ্দিন, অধ্যাপক জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাওলানা মাহতাব উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!