কুলাউড়ায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বিরুদ্ধে গ্রাহকদের ক্ষোভের শেষ নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বিরুদ্ধে গ্রাহকদের ক্ষোভের শেষ নেই

  • শনিবার, ১৪ মে, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কারণে অকারণে দীর্ঘ সময় বিদ্যুৎহীনতা। ভৌতিক বিল দিয়ে গ্রাহক হয়রানি। গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়ত দুর্ব্যবহার। নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তার দুর্নীতি আর ঘুষ বাণিজ্য। সংশ্লিষ্টদের উপর এমন নানা গুরুতর অভিযোগ কুলাউড়া (বিপিডিবি)’র বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওতাধীন (বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার) উপকারভোগী গ্রাহকদের।

Manual3 Ad Code

উপজেলার বিভিন্ন হাটবাজারে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে বিদ্যুৎ বিভাগের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রাপ্তির নিশ্চয়তা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণে আল্টিমেটামও দিয়েছেন দুর্ভোগগ্রস্থ গ্রাহকরা। কিন্তু তারপরও টনক নড়ছে না সংশ্লিষ্টদের। গ্রাহকরা ক্ষোভের সঙ্গে জানান, এ সময়ে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ প্রাপ্তিতে কোনো ঘাটতি নেই তাছাড়া উল্লেখযোগ্য প্রাকৃতিক দুর্যোগ ও বির্পযয়ও নেই। তারপরও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে সেবাগ্রহীতা।

ইতোমধ্যে দুর্ভোগগ্রস্থ বিক্ষুব্ধ গ্রাহকরা এমন দুরবস্থা নিরসণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। যার অনুলিপি দেয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্য, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের।

ঈদের আগে একটানা প্রায় তিনদিন বিদ্যুৎহীন ছিল পুরো ব্রাহ্মণবাজার ইউনিয়ন। ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের পড়ালেখার চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। গ্রাহকদের অভিযোগ কর্মকর্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে নিন্মমানের খুচরা যন্ত্রাংশ ক্রয় ও বাৎসরিক মেরামতজনিত খরচ বাবদ বড় অংকের টাকা হাতিয়ে নিয়ে গ্রাকদের পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিভ্রাটের দুর্ভোগে ফেলছে। তাছাড়া পুড়ে যাওয়া মিটার ও সংযোগ বিচ্ছিন্ন লাইনে মিটার সংযোগ দেখিয়ে ভুতুড়ে বিলও দিচ্ছে। এমন বিলে গ্রাহক বিব্রত হলে মিটার রিডার ও লাইনম্যানদের মাধ্যমে দফারফা করা হয়। উৎকোচ দিলেই সব সমস্যার সমাধান। ব্যত্যয় হলে মামলার ভয়ভীতি ও মামলা দিয়েও করা হয় হয়রানি। মিটার সংযোগের ফি নিয়ে দীর্ঘদিন পরও মিটার না দিয়ে মাস শেষে কাগজের বিলের পরিবর্তে মিটার রিডারদের মাধ্যমে নগদ টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের।

Manual8 Ad Code

এসব বিষয়ে কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. ওসমান গণী জানান, গ্রাহকদের আনীত সব অভিযোগ সঠিক নয়। বৈরী আবহাওয়ায় কম লোকবল নিয়ে লাইন মেরামত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে।

Manual3 Ad Code

তিনি আরও জানান, শিগগিরই উত্তর কুলাউড়ায় আরও একটি ৩৩/১১ হাজার কেবির একটি সাবস্টেশন নির্মাণ হচ্ছে। এটা হলে এই দুর্ভোগ থাকবে না। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!