আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে-নাসির উদ্দিন মিঠু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে-নাসির উদ্দিন মিঠু

  • শনিবার, ১৪ মে, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি ও ২০১৮ সালের সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি মনোনিত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে বিএনপি অংগ্রহণ করবে না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। তাই সর্বস্তরের নেতাকর্মীদের অন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

নাসির উদ্দিন আহমেদ মিঠু শনিবার রাতে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual3 Ad Code

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজেলা বিএনপির সহসভাপতি ময়নুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ইউপি মেম্বার আমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

সভা শেষে অসুস্থ দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মুকিত লুলু ও সাধারণ সম্পাদক ডা. আইনুল ইসলামের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!