কুলাউড়ায় বখাটে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু : ঘাতক পুত্র আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বখাটে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু : ঘাতক পুত্র আটক

  • রবিবার, ১৫ মে, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে বখাটে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর বাবা তসিদ আলী (৬৫) মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত বখাটে ছেলে রকিব হাসান (৩৮) আটক করেছে পুলিশ। ১৫ মে রোববার ঘাতক ছেলেকে জেলহাজতে প্রেরণ করেছে ও লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হাজিপুর ইউনিয়নের বিলের পার গ্রামে গত ২১ এপ্রিল ও ১৯ রমযান পারিবারিক কলহের জের ধরে তসিদ আলীকে তার বখাটে পুত্র রকিব হাসান মারপিট করে। এ ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে বখাটে রকিব লাঠি দিয়ে বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। কিন্তু বখাটে রকিব আহত বাবার চিকিৎসা করতে দেয়নি। আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে ১৪ মে শনিবার বিকেলে মারা যান।

Manual3 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ নিহতে লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত রকিব হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

Manual1 Ad Code

স্থানীয় লোকজন জানান, নিহত তসিদ আলী দু’টি সংসার রয়েছে। দ্বিতীয় স্ত্রীর পুত্র তসিদ আলী চরম বখাটে। পরিবারের সবার উপর নির্যাতন ছিলো তার নিত্যনৈমিত্তিক ঘটনা। শুধু তাই নয় তার অত্যাচারে অতিষ্ঠ ছিলো গ্রামের লোকজন।

Manual1 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজমুল ইসলাম জানান, রোববার ১৫ মে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক পুত্র রকিব হাসানকে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহতে তসিদ আলীর প্রথম স্ত্রী আছকিরুন নেছা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!