বড়লেখা উপজেলার শ্রেষ্ট মাদ্রাসা অধ্যক্ষ হলেন ইউসুফ আলী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখা উপজেলার শ্রেষ্ট মাদ্রাসা অধ্যক্ষ হলেন ইউসুফ আলী

  • সোমবার, ২৩ মে, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার সোয়াশ’ বছরের প্রাচীন দ্বীনি উচ্চ শিক্ষা প্রতিষ্টান পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী এবার উপজেলার শ্রেষ্ট মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৯ মে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে উপজেলা প্রশাসন তাকে উপজেলার শ্রেষ্ট মাদ্রাসা অধ্যক্ষ ও শ্রেষ্ট মাদ্রাসা প্রধান নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছে। তিনি এ মাদ্রাসায় যোগদানের পর মাদ্রাসাটি শিক্ষা মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন কর্তৃক ২ বার উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে নির্বাচিত হয়।

এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী বলেন, ২০১৪ সালে তিনি পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। মাদ্রাসার ফলাফল ও শিক্ষার মানবৃদ্ধি, সুনাম ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি মাদ্রাসার গভার্নিংবডি, শিক্ষক মন্ডলি ও অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তার এ প্রাপ্তি মাদ্রাসার শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল বলেই তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন।

Manual1 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!