আত্রাইয়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় বোনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

আত্রাইয়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় বোনের মৃত্যু

  • রবিবার, ২৬ জুলাই, ২০২০

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে । রোববার ২৬ জুলাই বেলা ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলো রাজশাহীর বাগমারা উপজেলার ভাতঘরপাড়ার গ্রামের ইউনুচ আলী মৃধার ছেলে ইরান মৃধা (৮) ও মেয়ে ইরা আক্তার (১৬)। ইরান সিংসাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও ইরা সিংসাড়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।

Manual2 Ad Code

পরিবার সুত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরের পারে খেলার সময় ছোট ভাই ইরান পুকুরের পানিতে পড়ে যায়। এসময় বড়বোন ইরা ছোট ভাইকে উদ্ধার করতে পুকুরে নামে। এক পর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের দুজনকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের দুজনকেই ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি আমি শুনেছি। এবং বিষয়টি খুবই দুঃখজনক। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!