তাহিরপুরে পলাতক আসামি ‘ট্যাবলেট’ খলিল গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

 তাহিরপুরে পলাতক আসামি ‘ট্যাবলেট’ খলিল গ্রেফতার

  • শুক্রবার, ৩ জুন, ২০২২

Manual4 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭ মামলার পলাতক আসামি পেশাদার ইয়াবা ব্যবসায়ী খলিল মিয়া ওরফে সেই ট্যাবলেট খলিলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

গ্রেফতার খলিল উপজেলার বাদাঘাটের কামড়াবন্দ পূর্বপাড়ার বিল্লাল মিয়ার ছেলে। তার এক সহোদরসহ পারিবারিক আশ্রয়-প্রশয়ে মাদক ব্যবসা করে আসছে বলে জানা গেছে। দীর্ঘ কয়েক বছর ধরে উপজেলাজুড়ে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসার পর মাদকসেবীদের কাছে ট্যাবলেট খলিল নামেই পরিচিতি হয়ে উঠেছে।

Manual6 Ad Code

এ তথ্য সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল নিশ্চিত করেন।

Manual2 Ad Code

পুলিশের মিডিয়া সেল জানায়, তাহিরপুর উপজেলার সীমান্ত ও হাওড়ঘেঁষা জনপদে থানা.ফাঁড়ি পুলিশের কয়েকটি টিম চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে নামেন মঙ্গলবার রাতে।

থানার এসআই মো. নাজমুল হকের নেতৃত্বে বাদাঘাট পুলিশ ফাঁড়ির টহল দল বুধবার ভোররাতে সাত সাত মামলার পলাতক আসামি ট্যাবলেট খলিলকে বাদাঘাট এলাকা থেকে গ্রেফতার করেন।

Manual7 Ad Code

থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, গ্রেফতার ট্যাবলেট খলিলের বিরুদ্ধে ৬টি পৃথক ইয়াবা মামলা ও অপর একটি পুলিশ এ্যাসল্ট মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে দীর্ঘ দিন ধরেই আত্মগোপনে থেকে উপজেলায় ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!