কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী আটক

  • শনিবার, ৪ জুন, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার শিকড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় রোহি দাস সরকার (১৮) নামক এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (০৩ জুন) রাতে উপজেলার পৃথিমপাশার শিকড়িয়া সীমান্ত এলাকা থেকে বিজিবি ৪৬ আলীনগর ক্যাম্পের টহল দল তাঁকে আটক করে। শুক্রবার রাতে রোহি দাসকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

Manual7 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, অনুপ্রবেশকারী ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকুটি জেলার কৈলাশহরের পশ্চিম গোবিন্দপুরের বাসিন্দা দুলাল সরকারের পুত্র রোহি দাস সরকার। রোহি দাস দালালের মাধ্যমে কুলাউড়ার শিকড়িয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবি ৪৬ ব্যাটেলিয়ন আলীনগর ক্যাম্পের একটি টহল দল শিকড়িয়া সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের একশ গজ অভ্যন্তর থেকে রোহি দাসকে আটক করে।

Manual2 Ad Code

এ সময় বিজিবির উপস্থিতি টেরে পেয়ে রোহিকে অনুপ্রবেশে সহযোগিতাকারী (মানবপাচারকারী) কুদরত মিয়াও কুলু খাসিয়া পালিয়ে যায়।

Manual4 Ad Code

এ ঘটনায় বিজিবি ৪৬ আলীনগর ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল কাইয়ূম বাদি হয়ে কুলাউড়া থানায় ভারতীয় নাগরিক রোহি দাস, মানবপাচারকারী উপজেলার কর্মধার টাট্টিউলি গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র কুদর মিয়া ওরফে কালা (৩৮) এবং বেলুয়া পুঞ্জির বাসিন্দা লক্ষণ খাসিয়ার পুত্র কুলু খাসিয়া (৪৯) কে আসামী করে মামলা (নং ৪) দায়ের করেছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, শনিবার ০৪ জুন মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে রোহি দাসকে। তাঁকে অনুপ্রবেশে সহযোগিতাকারী মানবপাচারে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ২৫ মে শিকড়িয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় শিশুসহ এক নারী গ্রেপ্তার হোন এবং একই সীমান্ত দিয়ে গত ১২ মে ১৮জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু দেশে প্রবেশ করে মৌলভীবাজারে পুলিশের হাতে গ্রেপ্তার হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!