আত্রাইয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

আত্রাইয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • শনিবার, ৪ জুন, ২০২২

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে রওশনারা (৭২) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়াইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রওশনারা ওই গ্রামের মো. আবুল হোসেনের স্ত্রী। খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

Manual4 Ad Code

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে রওশনারা নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এতে বেশ কিছুদিন আগে মানসিক সমস্যা দেখা দেয় তার। শুক্রবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমাতে যান রওশনারা। সকালে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা রওশনারাকে গলায় ওরনা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবার ও প্রতিবেশীদের ধারণা মানসিক সমস্যা থেকেই রওশনারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

Manual8 Ad Code

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!