প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ

  • শনিবার, ৪ জুন, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি ::বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।

Manual8 Ad Code

শনিবার (৪ জুন) দুপুরে ১২টায় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদের ব্যক্তিগত কার্যালয় থেকে তার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা চৌমুনার ময়না চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

Manual1 Ad Code

যুব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার পারভেজ আলাল,আবুল কালাম, দেবাশীষ চক্রবর্তী সিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।

Manual1 Ad Code

প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে অংশ নেয় যুবলীগ। পৌর এলাকার ভানুগাছ বাজারের চৌমুহনা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!