বড়লেখায় ব্যবসায়ী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ব্যবসায়ী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

বড়লেখায় ব্যবসায়ী আব্দুল আহাদের (৩২) হত্যাকারী ও এর সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে উপজেলা সদরে মঙ্গলবার বিকেলে অফিসবাজার বণিক সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী ও নিহত আব্দুল আহাদের এলাকার লোকজন অংশগ্রহণ করেন। মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের বড়লেখা হাজীগঞ্জ বাজারের বড় মসজিদ এলকায় দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সমাজকর্মী নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দÿিণ শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন, কোয়াবের বড়লেখা শাখার সভাপতি ছালেহ আহমদ জুয়েল, অফিস বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, প্রধান শিÿক মোহাম্মদ নাজিম উদ্দিন, সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, অবসরপ্রাপ্ত শিক্ষক মঈন উদ্দিন, নিহতের বড়ভাই হাফিজ বেলাল আহমদ, সমাজসেবক ফয়েজ আহমদ প্রমুখ। গ

ত ২৩ জুলাই বড়লেখায় ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুল আহাদ চিকিৎসাধীন অবস্থায় ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল (হরিনগর) গ্রামের শফিক উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, ‘ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে মূল আসামীকে গ্রেফতার করা হয়। সে আদালতে স্বাকারোক্তি প্রদান করেছে। এখন ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম নিষ্পত্তি করা হবে।’#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!