কুলাউড়ায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা : ঘটনার সাথে জড়িত ৩ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা : ঘটনার সাথে জড়িত ৩ জন আটক

  • রবিবার, ১২ জুন, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১২) ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৪) পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় তিন যুবক। কিন্তু ওই দুই শিক্ষার্থীর চিৎকারে ধর্ষণে ব্যার্থ হয়ে বাড়িতে ফিরিয়ে দিতে যায় ওই যুবকরা। এ সময় স্থানীয়দের ওই তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় শনিবার রাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মা বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। ওই দুই শিক্ষার্থী উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ মামলায় অভিযুক্ত বড়লেখা উপজেলার কাশিমনগরের বাসিন্দা ময়নুল হকের পুত্র মোঃ শাহিন আহমদ(২৪), বারেক মিয়ার পুত্র তোফাজ্জল হক ও মৃত নুরুল ইসলামের পুত্র মো. হোসেনকে রোববার (১২ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

Manual1 Ad Code

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার শিকার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সাথে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশিমনগরের শাহিন আহমদের মুঠোফোনে পরিচয় হয়। শনিবার (১১ জুন) দুপুরে শাহিন ওই শিক্ষার্থীর সাথে দেখা করতে তাঁর আরো দুই সহযোগি তোফাজ্জল ও হোসেনকে নিয়ে কুলাউড়ার টিলাগাঁওয়ে আসেন। বিদ্যালয় থেকে ফেরার পথে ওই শিক্ষার্থী ও তার প্রতিবেশি ৭ম শ্রেণির শিক্ষার্থীকে বেড়ানোর কথা বলে শাহিন ও তার সহযোগিরা জোর করে ওই দুই শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিক্সায় তুলে লাউয়াছড়া নিয়ে যান। সেখানে ওই দুই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা চালান শাহিন ও তার দুই সহযোগি।

Manual2 Ad Code

বিকেলে উপজেলার টিলাগাঁও এলাকায় তাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় ওই দুই শিক্ষার্থী কান্না শুরু করেন। স্থানীয় লোকজন বিষয়টি দেখে ওই তিন যুবককে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে শাহিন, তোফাজ্জল ও হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, শাহিন তাঁর আরো দুই সহযোগিকে নিয়ে ওই শিক্ষার্থী ও তার প্রতিবেশি শিক্ষার্থীকে বেড়ানোর কথা বলে ধর্ষণ চেষ্টা চালায়। গ্রেপ্তার তিন যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!