বড়লেখায় ইউপি চেয়ারম্যানের বরাদ্দে পূর্ব হাতলিয়া মাদ্রাসার উন্নয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ইউপি চেয়ারম্যানের বরাদ্দে পূর্ব হাতলিয়া মাদ্রাসার উন্নয়ন

  • রবিবার, ১২ জুন, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পূর্ব হতালিয়া দাখিল মাদ্রাসাকে পাঠদানের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বার্ষিক উন্নয়ন প্রকল্পের ব্যক্তিগত বরাদ্দের অর্থে শনিবার তিনি মাদ্রাসার একটি শ্রেণিকক্ষ ও বারান্দার একাংশের ফ্লোর পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন।

Manual8 Ad Code

জানা গেছে, এলাকার শিক্ষানুরাগিদের উদ্যোগে ১৯৯৬ সালে পূর্ব হাতলিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন কাজের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া মাদ্রাসা ভবনে পাঠগ্রহণে শিক্ষার্থীরা নানা দুর্ভোগ পোয়াচ্ছেন। সংকট রয়েছে ডেক্স-বেঞ্চসহ নানা শিক্ষা উপকরণের। শিক্ষার্থীদের পাঠদানের উপযোগি করতে মাদ্রাসার শ্রেনিকক্ষ ও বারান্দা পাকাকরণের জন্য ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন ২০২১-২২ অর্থবছরে এডিপি প্রকল্পের প্রাপ্ত অর্থ থেকে ব্যক্তিগত বরাদ্দের ১ লাখ টাকা ওই মাদ্রাসায় বরাদ্দ দিয়েছেন।

ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন জানান, প্রায় ২৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। বারান্দা ও শ্রেণিকক্ষে শুষ্ক মৌসুমে ধুলোবালি আর বর্ষায় কাদা মাটি মাড়িয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচল করতে হয়। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি এবারের এডিপি প্রকল্পের প্রাপ্ত অর্থের ব্যক্তিগত বরাদ্দ ওই মাদ্রাসায় প্রদান করেছেন। শনিবার একটি শ্রেণিকক্ষ ও বারান্দার ফ্লোরের পাকার কাজ শুরু করেছেন। মাদ্রাসাটিকে শিক্ষার্থীদের পাঠ উপযোগি করতে তিনি এলাকার দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহŸান জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!