কুলাউড়ায় গভীর রাতে জনতার হাতে ডাকাত সন্দেহে সাদাপোশাকি পুলিশ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুলাউড়ায় গভীর রাতে জনতার হাতে ডাকাত সন্দেহে সাদাপোশাকি পুলিশ আটক

  • মঙ্গলবার, ২১ জুন, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর তীরবর্তী বন্যাদূর্গত ভুকশিমইল ইউনিয়নে ২০ জুন সোমবার গভীর রাতে ইঞ্জিন নৌকা নিয়ে এক সাদাপোশাকি পুলিশ ও তার সোর্সকে ডাকাত সন্দেহে আটক করে এলাকাবাসী। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয় ঘটনাটি। খবর পেয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। ওই পুলিশ মৌলভীবাজার জেলার গোয়েন্দা বিভাগের এএসআই আবু আহমদ সুজন।

Manual4 Ad Code

স্থানীয় লোকজন জানান, ভয়াবহ বন্যার কবলে উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ। সেই সাথে রাতে নৌকাযোগে ডাকাতির একটা গুজব রয়েছে। ২০ জুন সোমবার রাত আনুমানিক একটায় একটি অপরিচিত ইঞ্জিনচালিত নৌকায় ভূকশীমইল এলাকায় প্রবেশ করার পর গ্রামের মাইকে এলাকায় ডাকাত হানা দিয়েছে বলে ঘোষণা করা হয়। সাথে সাথে এলাকার মানুষ নৌকাটি আটক করে। এসময় নৌকায় অবস্থানরত একজন নিজেকে পুলিশের এএসআই আবু আহমদ সুজন বলে পরিচয় দেন। এসময় এলাকাবাসী পুলিশের পোশাক ও আইডি কার্ড না থাকায় আবু আহমদ সুজন ও তার সহযোগিকে আটক করে কুলাউড়া থানায় খবর দেয়। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আবু আহমদ সুজনকে উদ্ধার করে নিয়ে আসেন।

Manual7 Ad Code

এ বিষয়ে এএসআই আবু আহমদ সুজন জানান, সোমবার রাজনগর উপজেলার টেংরায় মাদক মামলার আসামী গ্রেফতারের পর সোর্স শাহীনকে তার গ্রামে বাড়িতে পৌছে দিতে যান। সেখান থেকে ফেরার পথে নৌকা দেখে স্থানীয় লোকজন মুক্তাজিপুর এলাকায় চিৎকার ও শোরগুল শুরু করেন। পরে আমরা নৌকাটি নিয়ে তাদের কাছে গিয়ে পরিচয় দেই। দু’একজন লোকজন ৯৯৯ ফোন করে পুলিশকে জানান। পরে আমাদের পরিচয় পেয়ে সেখান থেকে ছেড়ে দেয়া হয়। এরমধ্যে কয়েকচন অতিউৎসাহী লোক ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, সুজন পুলিশের একজন এএসআই। কুলাউড়া থানায়ও কর্মরত ছিলেন। ১৫ দিন আগে তিনি বদলী হয়ে মৌলভীবাজার গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলী হন। ঘটনার সময় তিনি তার এক সোর্স শাহীনকে ভুকশিমইল ইউনিয়নের শশারকান্দি গ্রামে বাড়িতে পৌঁছে দিতে গেলে মুক্তাজিপুর গ্রামের মানুষের কাছে আটক হন। এসময় তিনি সাদা পোশাকে ছিলেন এবং তার কাছে কোন আডি কার্ড ছিলো না।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!