হাকালুকি হাওরে পানিবৃদ্ধি অব্যাহত- আশ্রয়কেন্দ্রে মানুষের সাথে গবাদিপশুর বসবাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

হাকালুকি হাওরে পানিবৃদ্ধি অব্যাহত- আশ্রয়কেন্দ্রে মানুষের সাথে গবাদিপশুর বসবাস

  • মঙ্গলবার, ২১ জুন, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টিপাত না হলেও উজান থেকে নামা পাহাড়ি ঢলে এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সরেজমিন হাকালুকি হাওর তীরের ভুকশিমইল উচ্চ্ বিদ্যালয় ও কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রে মানুষ ও গবাদি পশু একসাথে বসবাস করতে দেখা যায়। কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে ৪০ হাজারের বেশি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েূছেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ জানিয়েছেন।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা ছাড়াও হাকালুকি হাওর তীরের জুৃড়ী উপজেলার গত ৩দিন থেকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বালুভর্তি বস্তা দিয়ে বিদ্যুৎকেন্দ্রের চারদিকে বাঁধ দেয়। ফলে মঙ্গলবার বিকেল থেকে জুৃড়ী উপজেলার বিদ্যুৎ সরবরাহ চালু করা হয় বলে কুলাউৃড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ওসমান গনী নিশ্চিত করেন।

কুলাউড়া উৃপজেলা নির্বাহী অফিসার এটিএ ফরহাদ চৌধুরী জানান, হাওর তীরবর্তী কুলাউড়া উপজেলায় ২২টি বন্যা আশ্রয় কেন্দ্রে সবচেয়ে বেশি সঙ্কট বিশুদ্ধ পানীয় জলের। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে কুলাউড়া পৌরসভা ও কাদিপুর ইউনিয়নের আশ্রয়কেন্দ্রগুলোতে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

তিনি আরও জানান, এছাড়াও ২শ গ্রাম দুধ, এক কেজি পোলাও চাল, বাচ্চাদের খাবার উপযোগি বিস্কুট, সাগু, চিনি, তেল, ইত্যাদি বিতরণ করা হয়। আগামীকাল বুধবার রেডিমেইড গো খাদ্য বিতরণ করা হবে।

Manual1 Ad Code

সরেজমিন ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজ বন্যাআশ্রয় কেন্দ্রে গেলে দেখা যায়, আশ্রয়কেন্দ্রের একাপাশে রাখা হয়েছে গবাদি পশু। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত জমসিদ মিয়া, জমির আলী জানান, গবাদিপশু রাখার কোন জায়গা নেই। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়ি সকল শুকনো স্থান। ফলে বাধ্য হয়েই তারা গবাদি পশুকে নিয়ে আসেন আশ্রয়কেন্দ্রে। তবে গবাদিপশুর তীব্র খাদ্য সঙ্কট থাকায় শুধুমাত্র কচুরিপানা কেটে দেয়া হচ্ছে।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!