বন্যা দূর্গতদের মাঝে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমানের ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বন্যা দূর্গতদের মাঝে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমানের ত্রাণ বিতরণ

  • বুধবার, ২২ জুন, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: গুরুতর অসুস্থ হয়ে ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমেদ সলমান। কুলাউড়ায় আকস্মিক বন্যায় বিপদগ্রস্থ বানবাসী মানুষের পাশে ফিরেআসেন তিনি মঙ্গলবার সকালে। কুলাউড়া এসেই তিনি ত্রাণ নিয়ে ছুটে যান বন্যাকবলিত ভূকশিমইল ইউনিয়নে। এই ইউনিয়নে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ ৬টি
আশ্রয় কেন্দ্রে অবস্থিত প্রায় ১২০০ মানুষের মধ্যে তিনি ত্রাণ বিতরণ করেন।

Manual2 Ad Code

চিলারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, কালেশার সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, ভুকশিমইল স্কুল এন্ড কলেজ আশ্রয়কেন্দ্র, কাইরচক সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, গৌড়করন নুরুল আম্বিয়া দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্র ও ঘাটের বাজারে বন্যাদূর্গত পানিবন্ধি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

Manual6 Ad Code

ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, দেয়াশলাই, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ টেবলেট, খাবার স্যালাইন এবং জরুরী ঔষধ। এসময় উপস্থিত ছিলেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সমাজসেবক আলী হায়দার সোহেল ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি রাসেল আহমদ প্রমুখ।

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমেদ সলমান বলেন, আমার উপজেলার বন্যার্ত মানুষের কথা চিন্তা করে পুরোপুরি সুস্থ না হয়েও আমি অসুস্থ শরীর নিয়ে আমার প্রাণপ্রিয় উপজেলাবাসীর এই দুঃসময়ে ছুটে এসেছি তাদেরকে একটুকু শান্তনা দিতে। আমার ও আমার পরিবারের পক্ষ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করবো তাদের বিপদে সহযাত্রী হতে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!