রাজারহাট মডেল প্রেসক্লাবের বর্ষপূর্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

রাজারহাট মডেল প্রেসক্লাবের বর্ষপূর্তি

  • বুধবার, ২২ জুন, ২০২২

Manual4 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের রাজারহাট মডেল প্রেসক্লাবের এক বছর পূর্তিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ২১ শে জুন ২০২২ ইং মঙ্গলবার রাজারহাট মডেল প্রেসক্লাব কার্যালয়ে রাত ৮ঃ০০ঘটিকায় রাজারহাট উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ও রাজারহাট মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী রাজারহাট মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটেন।

Manual4 Ad Code

গত বছর ২১শে জুন/২১ সালে রাজারহাট মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এক বছর সোচ্চার থেকে রাজারহাট মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ সাহসীকতার সাথে সংবাদ পরিবেশন করে আসছে। অসহায় দুঃখী সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর সংবাদ স্বচিত্র সবার আগে জাতির সামনে তুলে ধরেছে।

বিশেষ করে তিস্তা নদী ভাঙ্গনের সংবাদ প্রচারে রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ নিরলসভাবে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছে।

এছাড়াও বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড রাজারহাট মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ প্রকাশ ও প্রচার করে আসছে ।

রাজারহাটে মডেল প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সাহসীকতার সাথে যে কোন ধরনের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর।

Manual1 Ad Code

প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য ও রাজারহাট মডেল প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আব্দুস সালাম চাষী, ডিবি পুলিশ ডিবি রেজাউল করিম, ডিএসবি আব্দুস সামাদ, রাজারহাট মডেল প্রেসক্লাবের সহসভাপতি ডঃ আব্দুর রফিক, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মকবুল হোসেন, সদস্য মাসুদ রানা ফরহাদ সহ সকল সদস্যবৃন্দ। রাজারহাট উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী কেক কেটে রাজারহাট মডেল প্রেসক্লাবের সকল সদস্যকে খাওয়ান।

এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুস সালাম চাষী পৃথক পৃথক বাণীতে রাজারহাট মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Manual6 Ad Code

সেই সাথে ন্যায় ও নিষ্ঠার সাথে যে কোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সংবাদ পরিবেশনে অটল থাকার পরামর্শ দেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!