কমলগঞ্জে ট্র্যাকিং ডিভাইসসহ ৫টি লজ্জাবতী বানর অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কমলগঞ্জে ট্র্যাকিং ডিভাইসসহ ৫টি লজ্জাবতী বানর অবমুক্ত

  • শনিবার, ২৫ জুন, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত ৫টি লজ্জাবতী বানর ট্র্যাকিং ডিভাইসসহ অবমুক্ত করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ জুন) বিকাল ৫টায় প্লাম্পলরিস ই.ভি. এর আয়োজনে উপজেলার হীড বাংলাদেশ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লজ্জাবতী বানর নিয়ে প্লাম্পলরিস ই.ভি প্রকল্পের চলমান গবেষনা পত্র নিয়ে আলোচনা করা হয়।

Manual7 Ad Code

প্লাম্পলরিস ই.ভি এর প্রকল্প পরিচালক হাসান আল রাজী চয়নের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, আইইউসিএন এর সিনিয়র প্রোগাম অফিসার এ.বি.এম সারোয়ার আলম প্রমুখ।

Manual3 Ad Code

সভায় প্রকল্পের কো-অর্ডিনেটর মার্জান মারিয়া প্রকল্পের পূর্ববর্তী গবেষনার ফলাফল উপস্থাপন করেন। তাছাড়া লাউয়াছড়া বন সংরক্ষনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ৫টি লজ্জাবতী বানর উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়াস্থ বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

Manual7 Ad Code

কয়েকটি বানর ছোট ও অসুস্থ। বানরগুলো সুস্থ হলে পর্যায়ক্রমে প্রাণীগুলোর শরীরে (গলায়) ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত করে অবমুক্ত করা হবে বলে জানা যায়। সভায় সাংবাদিক, পরিবেশকর্মী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!