কমলগঞ্জে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শনিবার, ২৫ জুন, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বপ্নের “পদ্মা সেতুর ” শুভ উদ্বোধন অনুষ্ঠান স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ

Manual6 Ad Code

সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ. কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিনহা, জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ সানোয়ার হোসেনসহ সরকারী কর্মকর্তা, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সবশেষে মণিপুরি ললিতকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

এদিকে শনিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ পুলিশ কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!