কুলাউড়ায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’

  • বুধবার, ২৯ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::   

Manual4 Ad Code

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে কুলাউড়া আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের তত্বাবধানে বুধবার ২৯ জুলাই দুপুরে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। এনিয়ে তিন ধাপে উপজেলার ২৩২ জন শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুলাউড়া শাখার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল হাসান রাজু’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual2 Ad Code

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন , কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য, সাবেক কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক ফজলু, কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদ, যুবলীগ নেতা আবু মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা হোসেন মনসুর, এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ, অফিস সহকারী শেখ রুহেল আহমদ, কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান নাহিদ আহমদ চৌধুরী।

এসময় শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন মনজুর হাসনাত তানভীর, মাওয়া সবর জুতি, তাহেরা চৌধুরী, অলিদ রহমান প্রমুখ।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আব্দুল জলিল জানান, সংগঠনের উদ্দ্যোগে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষ থেকে উপজেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্টানের মোট ২৩২ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!