শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রতিটি ঘরে ঘরে স্পর্শ করেছে..এমপি হেলাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রতিটি ঘরে ঘরে স্পর্শ করেছে..এমপি হেলাল

  • শুক্রবার, ১ জুলাই, ২০২২

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন একমাত্র আওয়মীলীগ সরকারই অঙ্গিকার দেওয়ার পর সেই কথা ও অঙ্গিকারকে কাজের মাধ্যমে বাস্তবে পরিণত করে। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা ২০১৮সালের নির্বাচনের আগে দেশবাসীর কাছে গ্রামে গ্রামে শহরের সুবিধা পৌছে দেওয়ার অঙ্গিকার করেছিলো। আজ সেই অঙ্গিকারের সিংহ ভাগই বাস্তবে পরিণত করেছেন। বর্তমানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া দেশের প্রতিটি ঘরে ঘরে পৌছে গেছে। বাংলার প্রতিটি ঘরকে আয়ের উৎসে পরিণত করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা অব্যাহত রয়েছে। আ’লীগ সরকার যতদিন সরকারে থাকবে ততদিন এই ধারা অব্যাহত থাকবে। তাই আগামী জাতীয় নির্বাচনে দলবল নির্বিশেষে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে আবারো আ’লীগ সরকারকে বিজয়ী করার অনুরোধ রইলো।

Manual2 Ad Code

শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল, স্ট্রিট লাইট ও সেলাই মেশিন এবং কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ এবং উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী হরিতলা সার্বজনীন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকারসহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!