কুলাউড়ায় সীমান্তে আটকের এক বছর পর গরু নিলামে বিক্রি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় সীমান্তে আটকের এক বছর পর গরু নিলামে বিক্রি

  • বুধবার, ১০ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার সীমান্ত এলাকায় আটক ২টি গরু প্রায় এক বছর পর ১০ জুন বুধবার উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। মৌলভীবাজারের বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে এ নিলাম কার্য সম্পন্ন করা হয়।

সূত্রে জানা যায়, গত বছরের অর্থাৎ ২০১৯ সালের ১৪ জুন ভারত হতে পাচারকারীরা দু’টি গরু বাংলাদেশে নিয়ে আসলে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুরইছড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সেগুলো আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করে। এ ঘটনায় পাচারকারী লায়েক মিয়ার বিররুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে বিজিবি।

Manual5 Ad Code

এরপর থেকে গরু দুটি কুলাউড়া থানার এসআই হারুন আল রশীদের তত্ত্বাবধানে বেসরকারি লোকজনকে দিয়ে এক বছর লালন-পালন করা হয়। মামলার বিজ্ঞ বিচারক বিশেষ ট্রাইবুন্যাল মৌলভীবাজার গরু দুটি প্রকাশ্যে নিলামের জন্য গত ৩ জুন আদেশ জারি করেন।

Manual4 Ad Code

এরই প্রেক্ষিতে বুধবার সাড়ে ১১ টায় কুলাউড়া থানা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে গরু দুটি প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী, এস আই হারুন আল রশীদসহ থানা পুলিশের সদস্যসহ নিলামে অংশ নেয়া ব্যক্তিরা।

Manual5 Ad Code

নিলাম ডাকে কুলাউড়ার বিভিন্ন এলাকার ১২ জন লোক অংশগ্রহণ করলে সর্বোচ্চ ৭৬ হাজার টাকা দামে গরু দুটি ক্রয় করেন পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মতিনের ছেলে সবুজ মিয়া নামের এক ব্যক্তি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!