শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

  • শনিবার, ২ জুলাই, ২০২২

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যকার ও শিক্ষাবিদ প্রফেসর ড. রতন সিদ্দিকীর বাসায় হামলার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচীশিল্পীগোষ্ঠী।

Manual1 Ad Code

শনিবার (২ জুলাই) দুপুওে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান মিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী জাতীয় পরিষদ সদস্য মিজানুর রহমান, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদ জেলা কমিটির আহবায়ক মইনুর রহমান মগনু, কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, জাসদ জেলা কমিটির সভাপতি ও নাট্যকার আ.স.ম সালেহ সোহেল, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী ইমন, ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ নন্দী ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ ফাহিম।

Manual3 Ad Code

বক্তারা বলেন, দেশে বিরাজমান বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার ধর্মের অজুহাতে নির্যাতনের শিকার হচ্ছেন শিক্ষক, লেখকসহ ভিন্ন ধর্মালম্বী মানুষ। পূর্বের সকল ঘটনার সুষ্ঠ তদন্ত এবং বিচারকার্য সম্পাদন হলে এসব ঘটনার পূণরাবৃত্তি হতোনা। ধর্ম অবমাননার নামে ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা এবং ড. রতন সিদ্দকী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Manual7 Ad Code

পরে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন উদীচী জেলা সংসদের সহ-সভাপতি মীর ইউসুফ আলী, জেলা সংসদের সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাশ ও সংস্কৃতি কর্মী নির্বেন্দু নির্দুত তপু।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!