কুলাউড়া পৌরসভার পক্ষ বিদায়ী ইউএনওকে সংবর্ধণা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বড়লেখায় মেয়ের শ্বশুড়বাড়ির বিরোধ নিষ্পত্তিতে গিয়ে পুত্রার হাতে তালই খুন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

কুলাউড়া পৌরসভার পক্ষ বিদায়ী ইউএনওকে সংবর্ধণা প্রদান

  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী পদোন্নতি পেয়ে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছেন। তাঁর বিদায় উপলক্ষে ০৬ জুন বুধবার রাতে কুলাউড়া পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়।

Manual1 Ad Code

পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সচিব শরদিদন্দু ভট্রাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ী ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ. সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্রো, প্রধান শিক্ষক আমির হোসেন, প্রধান শিক্ষক ফয়জুর রহমান সুরুক, রফিকুল ইসলাম টিপু, মইনুল ইসলাম শামীম, এম আতিকুর রহমান আখই, আব্দুস সালাম, এমএ কাইয়ুম, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

সংবর্ধণার জবাবে বিদায়ী ইউএনও বলেন, বৈশি^ক বিপর্যয়ের সময় এই কুলাউড়ার যোগদান করি। সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় কুলাউড়াবাসীর কল্যাণে কাজ করেছি। প্রায় ৩ বছর উন্নয়নকামী মানুষের আন্তরিক সহযোগিতার কথা মনে থাকবে। যেখানেই থাকি এই কুলাউড়ার উন্নয়নে সুযোগ থাকলে অবশ্যই কাজ করার চেষ্টা করবো।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!