আত্রাইয়ে কোন কারণ ছাড়াই পুকুরের মাছ মরে ভেসে উঠছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

আত্রাইয়ে কোন কারণ ছাড়াই পুকুরের মাছ মরে ভেসে উঠছে

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

Manual4 Ad Code

নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন এলাকায় পুকুরের মাছ অজ্ঞাত রোগে মরে ভেসে উঠছে। পুকুরে চাষকৃত মাছ মরে যাওয়ায় মাছ চাষিদের মাথায় হাত পড়েছে। একদিকে বন্যায় পুকুর ডুবে মাছ ভেসে যাওয়া অপরদিকে পুকুরে মাছ মরে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মাছ চাষিরা।

জানা যায়, উপজেলার শাহাগোলা এলাকার বেশ কিছু পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে মাছচাষিরা হতাশ হয়ে পড়েন। এসব মাছ চাষিদের অনেকেই অন্যের পুকুর লীজ নিয়ে মাছচাষ করছেন। এমনিতেই এবারের বন্যায় অনেকের পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ায় তারা চরম লোকসানের শিকার হন। এদিকে হঠাৎ করে পুকুরে অজ্ঞাত রোগে মাছ মরে যাওয়ায় তারা আরও বিপাকে পড়েন। সরে জমিন ঘুরে দেখা গেছে, উপজেলার শাহাগোলা গ্রামের আব্দুল মতিন, মজনু সরদার, সালমান সোহেল, আবু বক্কর ছিদ্দিক ও আনিছুর রহমান জান্টুসহ অনেকের পুকুরে মাছ মরে ভেসে উঠছে। তারা জানেন না কি রোগে মাছ মারা যাচ্ছে। ফলে এর প্রতিকারে কার্যকর কোন ওষুধও প্রয়োগ করতে পারছেন না।

Manual8 Ad Code

মাছচাষি সালমান সোহেল বলেন, আমি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নে মাছচাষ শুরু করি। যেহেতু নিজের পুকুর নেই তাই অন্যের পুকুর লীজ নিয়ে মাছচাষ শুরু করি। হঠাৎ পুকুরে মাছ মরে ভেসে উঠতে শুরু করে। আশপাশের লোকজনের নিকট জানতে পারি আরও অনেকের পুকুরেই এভাবে মাছ মরে ভেসে উঠছে। পুকুরে আকষ্কিকভাবে মাছ মরে যাওায় আর্থিক স্বাবলম্বীতো দূরের কথা পুঁজি ধরে রাখতে পারবো কি না তা নিয়ে শঙ্কিত রয়েছি।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশচন্দ্র দেবনাথ বলেন, শাহাগোলাতে এভাবে মাছ মরে যাচ্ছে তা আমাকে কেউ জানায়নি। বন্যা পরবর্তী সময়ে এভাবে পুকুরে মাছ মরতেই পারে। যেহেতু বাইরের অনেক নোংরা পানি পুকুরে ঢুকে যায়। যা মাছের জন্য উপযোগী নয়। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই এর জন্য প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করলে আর মাছ মরবে না। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!