কুলাউড়ায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মুত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মুত্যু

  • মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে পুকুরে ডুবে মারা গেছে আপন ২ ভাই। ঈদের দিন রোববার ১০ জুলাই বিকেলে পুকুর থেকে তাদের হাত ধরা অবস্থায় ২ ভাইয়ের লাশ লাশ উদ্ধার করা হয়। দুই ছেলে হারিয়ে পাগলপ্রায় তাদের বাবা মা আর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Manual7 Ad Code

নিহতরা হলেন উপজেলার টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের রিংকু মল্লিক ও সুরভি মল্লিক দম্পতির সন্তান রুহিত মল্লিক (১২) ও পর্ব মল্লিক (৭)। রুহিত মল্লিক আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণির এবং পর্ব মল্লিক সদপাশা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

Manual8 Ad Code

স্থানীয় লোকজন জানান, দুই সন্তানের পড়ালেখার সুবিধার্থে নিকটবর্তী ইউনিয়ন পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন রিংকু-সুরভি দম্পতি। দক্ষিণ বিজলী গ্রামের বাড়িতে তাদের ঘরের নির্মাণ কাজ চলছে। ঈদের ছুটি থাকায় বিকালের দিকে দুই সন্তানকে নিয়ে তারা কাজ দেখতে যান। এ সময় রিংকু বাড়িতে খনন করা পুকুরের পাড়ে গাছের চারা রোপণ করছিলেন। সুরভি অন্য কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রুহিত ও পর্বকে ডাকাডাকি করে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা ৬টার দিকে পুকুরে তাদের লাশ পাওয়া যায়।

Manual3 Ad Code

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালিক জানান, পর্ব পুকুরে নেমে ডুবে গেলে রুহিত তাকে রক্ষা করতে গিয়ে দুজনেই ডুবে মারা যায় বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ উদ্ধারের সময় একজনের হাত আরেকজনের হাতে ধরা ছিল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!