বড়লেখায় সাংবাদিকদের পিপিই প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় সাংবাদিকদের পিপিই প্রদান

  • বুধবার, ১০ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখায় এবার সাংবাদিক, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের মধ্যে পিপিই প্রদান করছেন প্রবাসী বিএনপি নেতা শরীফুল হক সাজু। করোনা সংকট দেখা দেয়ার পর বড়লেখা ও জুড়ী উপজেলার রাস্তাঘাটে জীবাণু নাশক স্প্রে ছিটানোর মাধ্যমে তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধমুলক কার্যক্রম শুরু করেন।

এরপর দীর্ঘ লকডাউনে খাদ্যসংকটে পড়া লোকজনের মধ্যে ফ্রি সবজি বাজার চালু, খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। করোনা মহামারী কালিন ব্যক্তিগত সুরক্ষার কথা চিন্তা করে এবার তিনি চিকিৎসক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের মধ্যে পিপিই বিতরণ করছেন। বড়লেখা প্রেসক্লাবভুক্ত সাংবাদিকদের পক্ষে পিপিই গ্রহণ করেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুর রব ও আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন।

Manual6 Ad Code

মঙ্গলবার বিকেলে পৌরশহরের ফাত্তাহ ম্যানশনে প্রবাসী বিএনপি নেতা শরীফুল হক সাজুর পক্ষ থেকে বড়লেখায় কর্মরত সাংবাদিকদের মধ্যে পিপিই প্রদান করেন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক রাহেনা বেগম হাসনা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, বড়লেখা পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আতাউস সহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, জেলা যুবদলের সহসভাপতি ও পৌর কাউন্সিলার আব্দুল হাফিজ ললন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, মানবজমিন ও বাংলাটিভির প্রতিনিধি মো. রুয়েল কামাল, যায়যায় দিনের সুলতান আহমদ খলিল, ইত্তেফাকের তপন কুমার দাস, ‘৭১ টিভি ও সবুজসিলেটের এ,জে লাভলু প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!