ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত-৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত-৪

  • সোমবার, ১৮ জুলাই, ২০২২

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। ১৮ জুলাই সোমবার বেলা ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যায়। হাসপাতাল নেয়ার পর মারা যায় আরোও ৩ জন। হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সরদ আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

Manual2 Ad Code

ওসি আরো জানান, বিদ্যুৎকেন্দ্র এলাকায় দুপর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে গাটি দুটির চালক নিয়ন্ত্রন ঠিক রাখতে না পেরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ তা স্বাভাবিক করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews