কুলাউড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় প্রশাসনের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় প্রশাসনের

  • শনিবার, ২৩ জুলাই, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর। ‘নিরাপদে মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শনিবার ২৩ জুলাই ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান খন্দকার। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন, প্রেসক্লাব কুলাউড়া সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, সিনিয়র সাংবাদিক এম এ কুদ্দুছ, সাংবাদিক একেএম জাবের, সাংবাদিক নাজমুল বারী সোহেল ও ফিল্ড এ্যাসিস্ট্যান্ট আলমগীর সরকার প্রমুখ।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান খন্দকার সাংবাদিক ব্রিফিং এ জানান, ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যানার,ফেষ্টুন এবং মাইকিং, ২৪ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়,২৫ জুলাই র‌্যালী,সফল প্রতিষ্টান/উদ্যোক্তা/মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান,জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন,মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা,২৭ জুলাই মৎস্য চাষীদের পরামর্শ প্রদান,পুকুরের মাটি ও পানি পরিক্ষা,সুফলভোগীদের প্রশিক্ষন ও ২৯ জুলাই সমাপনী অনুষ্টানের মাধ্যমে ৭ দিন ব্যাপী মৎস্য সপ্তাহের অনুষ্টান শেষ হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!