কুলাউড়া পৌরসভার ১২৭ কোটি টাকার বাজেট ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া পৌরসভার ১২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ১২৭ কোটি ৯০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট উন্নয়ন আয় ধরা হয়েছে ১ শত ১৮ কোটি ৮২ লাখ ৪ হাজার ৪ শত ৫২ টাকা। মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ শত ১৮ কোটি ৮৫ লাখ টাকা। উন্নয়ন খাতে উদ্ধৃত্ত ২ লাখ ৯৫ হাজার ৫ শত ৪৭ টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৩৬ লাখ ৪ হাজার ৪ শত ৫২ টাকা এবং এ খাতে ব্যয় নির্ধারণ ধরা হয়েছে ৮ কোটি ২৪ লক্ষ টাকা। বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লা।

Manual1 Ad Code

বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সরকার এডিবি এবং অফিড এর সহায়তায় বাস্তবায়নাধীন “তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের” ফলোআপ প্রকল্প হিসেবে কুলাউড়া পৌরসভা (আইইউজিআইপি) অন্তর্ভুক্ত হওয়ায় প্রকল্প সহায়তার মাধ্যমে পৌর এলাকার ভৌত অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ, যানজট নিরসনে ফুটপাত নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক-উপসড়ক প্রশস্তকরণ, জলাবদ্ধতা মুক্ত করতে গোগালী ছড়া খনন, ড্রেন নির্মাণ, পৌর এলাকার শিক্ষার মানন্নোয়নে পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান চালু করার প্রস্তাব করা হয়েছে।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, গত বাজেটের চেয়ে এবারের বাজেট দিগুণ করা হয়েছে। সারাদেশের ৩৭টি পৌরসভা এবং সিলেট বিভাগের ২টি পৌরসভার মধ্যে কুলাউড়া পৌরসভায় ৬০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অন্তর্ভূক্ত হয়েছে। উন্নত পৌরসভা গঠনে সরকারি নির্দেশনা মোতাবেক পৌর কর আদায় ও বাজেট বাস্তবায়নে তিনি পৌর নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, সাংবাদিক সুশীল সেন গুপ্ত, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, এম শাকিল রশীদ চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাছলিমা সুলতানা মনি, শিক্ষক আব্দুল কাইয়ুম, টিবিএফ সভাপতি মঈনুল ইসলাম শামীম প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!